ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ওপরেও মিউচুয়াল ফান্ড, নিচেও মিউচুয়াল ফান্ড!
ডুয়া নিউজ: মার্চের শেষ সপ্তাহে (২৩-২৭ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকার শীর্ষে উঠে এসেছে একটি মিউচুয়াল ফান্ড। আবার দর পতনের শীর্ষ তালিকাও শীর্ষ স্থান নিয়েছে আরেকটি মিউচুয়াল ফান্ড। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ওপরেও মিউচুয়াল ফান্ড এবং নিচেও মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় যে ফান্ডটি শীর্ষে উঠে এসেছে, সেটি হল এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। সপ্তাহের ব্যবধানে ফান্ডটির দর বেড়েছে ৭০ পয়সা বা ১৮.৪২ শতাংশ। সপ্তাহের শুরুতে ফান্ডটির উদ্বোধনী দর ছিল ৩ টাকা ৮০ পয়সা। সপ্তাহশেষে যার ক্লোজিং দর হয়েছে ৪ টাকা ৫০ পয়সা।
অন্যদিকে, সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় যে ফান্ডটি শীর্ষে স্থান নিয়েছে, সেটি হলো ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। সপ্তাহের ব্যবধানে যে ফান্ডটির দর কমেছে ৮০ পয়সা বা ১২.১২ শতাংশ। সপ্তাহের শুরুতে ফান্ডটির উদ্বোধনী দর ছিল ৬ টাকা ৭০ পয়সা। সপ্তাহশেষ যার ক্লোজিং দর হয়েছে ৫ টাকা ৮০ পয়সা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধি ও লেনদেনে মিশ্র প্রবণতা দেখা গেছে মিউচুয়াল ফান্ডগুলোর। কিছু মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে, আবার কিছু মিউচুয়াল ফান্ডের দর কমেছে। তবে লেনদেন আগের সপ্তাহগুলোর তুলনায় বেড়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বেশিরভাগে মিউচুয়াল ফান্ডের অর্থবছরর জুলাই-জুন সময়। সে কারণে বেশিরভাগ মিউচুয়াল ফান্ড সামনে ডিভিডেন্ড ঘোষণা রয়েছে। যে কারণে মিউচুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়তে শুরু করেছে। যার প্রতিফলন ফান্ডগুলোর দামে ও লেনদেনে দেখা যেতে শুরু করেছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)