ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
গাজায় ঈদের দ্বিতীয় দিনেও হামলা, নিহত ৮০
ডুয়া ডেস্ক: ঈদের উৎসবের মাঝেও থামছে না গাজার ওপর ইসরায়েলি হামলা। এতে আরও ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।
সোমবারের প্রতিবেদনে বলা হয়, ঈদের দ্বিতীয় দিনেও গাজায় ব্যাপক হামলা চালানো হয়। এর ফলে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অঞ্চলে নিহতের সংখ্যা বেড়ে ৫০,৩৫৭ জনে পৌঁছেছে। এছাড়া গত ৪৮ ঘণ্টায় আরও ৩০৫ জন আহত হয়েছেন, এর ফলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৪,৪০০। আহতদের বেশিরভাগই উন্নত চিকিৎসার অভাবে ভুগছেন।
এদিকে গাজা উপত্যকার ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে, দক্ষিণ গাজার রাফাহ থেকে ১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা এক সপ্তাহ আগে ইসরায়েলি হামলায় আক্রান্ত হয়েছিলেন।
রোববার (৩০ মার্চ) পিআরসিএস তাদের এক বিবৃতিতে জানায়, নিহতদের মধ্যে আটজন রেড ক্রিসেন্টের কর্মী এবং ছয়জন বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্য ছিলেন। এছাড়া একজন জাতিসংঘ সংশ্লিষ্ট সংস্থার কর্মীও নিহত হন। এখনও এক উদ্ধারকর্মী নিখোঁজ রয়েছেন।
পিআরসিএস জানায়, আহতদের চিকিৎসা দিতে গিয়ে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হন। এই ঘটনা রাফাহর হাশাশিন এলাকায় ঘটেছে, যেখানে ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করছিল।
রেড ক্রিসেন্টের চিকিৎসকদের ওপর এই হামলা আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। ইসরায়েলি বাহিনী বিশ্ববাসীর চোখের সামনে একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে চলেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়