ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
পুলিশ ক্লিয়ারেন্স পেতে অনলাইনে আবেদনের সাতদিনের ভেতর কাজ
ডুয়া নিউজ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান বলেছেন, কারো পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হলে অনলাইনে আবেদন করবেন। সাতদিনের ভেতরে কাজ হয়ে যাবে। এ বিষয়ে কারও সঙ্গে যোগাযোগ করবেন না।
শনিবার (২১ ডিসেম্বর) কদমতলীর স্থানীয় এক কমিউনিটি সেন্টারে কদমতলী থানা এলাকার সম্মানিত নাগরিকদের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খোন্দকার নজমুল হাসান বলেন, দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশকে অনেক সময় বিরূপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এরপরও রাষ্ট্রের কর্মচারী হিসেবে আমাদের দায়িত্ব হলো নাগরিকদের যথাসময়ে তার গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করা।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ‘যানজট ঢাকা শহরে একটি নিত্যনৈমিত্তিক সমস্যা। দেশে প্রায় প্রতিবছর যানজটের কারণে ৩৬ হাজার কোটি টাকা অপচয় হয়। এছাড়া যখনই যানজটে পড়ি ভালো লাগুক আর না লাগুক, পেছনের জন অনবরত হর্ন বাজাতে থাকেন। কিন্তু নাগরিক হিসেবে আমাদের এই কাজটি করা মোটেই কাম্য নয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার আরো বলেন, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল চালকরা কারণে-অকারণে হর্ন বাজাচ্ছেন। এতে নিজের এবং অন্যের শ্রবণশক্তি হ্রাস পাচ্ছে। আমরা সবাই বড় বড় অট্টালিকা তৈরি করি কিন্তু বাড়ির পাশে বা সামনে কোনো রাস্তা রাখতে চাই না। আমরা আত্মকেন্দ্রিক, এজন্য আমরা সুবিধাবঞ্চিত।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ