ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ঈদের দিন বেড়িবাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত
ডুয়া নিউজ : ঈদের আনন্দ বিষাদে রূপ নিয়েছে সাতক্ষীরার আশাশুনির অন্তত ১০ গ্রামের মানুষের। খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে হাজার হাজার বিঘা মৎস্য ঘের তলিয়ে গেছে সেসব গ্রামে।
আজ সোমবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিছট গ্রামের প্রায় ১৫০ ফুট বেড়িবাঁধ হঠাৎ খোলপেটুয়া নদীর গর্ভে বিলীন হয়ে যায়।
বিছট গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম জানান, "সকালে তারা ঈদের নামাজ আদায় করছিলেন। নামাজ শেষে খবর পান যে, আব্দুর রহিম সরদারের ঘেরের পাশে বেড়িবাঁধটি ভেঙে গেছে। তৎক্ষণাৎ মসজিদের মাইকে গ্রামবাসীকে জানানো হয় এবং সবাই মিলে স্বেচ্ছাশ্রমে বিকল্প রিংবাঁধ নির্মাণের চেষ্টা করেন। তবে তিন ঘণ্টা চেষ্টা করেও বাঁধটি রক্ষা করা সম্ভব হয়নি।"
এদিকে, বিছট, বল্লবপুর, নয়াখালী, আনুলিয়া ও আশপাশের আরও ৬টি গ্রামে পানি প্রবাহিত হয়েছে। গ্রামবাসীর বাড়িঘরে পানি প্রবাহিত হয়েছে এবং মৎস্য খামারগুলোও প্লাবিত হয়েছে।
স্থানীয় আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস জানিয়েছেন, "বেড়িবাঁধ ভেঙে যাওয়ার খবর পাওয়ার পর তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ড বিভাগ-১ এর কর্মকর্তাদের বিষয়টি জানান।"
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, 'দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি