ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে পরিস্থিতি জটিল হয়ে উঠবে’
ডুয়া নিউজ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, নির্বাচনের জন্য ডিসেম্বর একটি গ্রহণযোগ্য সময়সীমা হিসেবে বিবেচিত। তবে যদি ডিসেম্বরের পর নির্বাচন পিছিয়ে যায়, তবে দেশের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়ার এক সাক্ষাৎকারে ড. মঈন খান বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার চেষ্টা চলছে, যাতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা যায়।
মঈন খান আরও বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হলে রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়তে পারে। তিনি উল্লেখ করেন, সময়ই বলবে পরিস্থিতি কোথায় যায়। তিনি বলেন, তারা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য বোঝানোর চেষ্টা করছে, যা সরকারের জন্য সম্মানজনকভাবে পদত্যাগের সুযোগ তৈরি করতে পারে।
এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছিলেন, আগামী বছরের ডিসেম্বর অথবা ২০২৬ সালের জুনে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তিনি বলেন, কিছুটা সময় নিয়ে নির্বাচন হলে সংস্কারের সুযোগ সৃষ্টি হবে, যা নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতা বৃদ্ধি করবে।
সম্প্রতি ইউনূস সরকারের মন্ত্রীসভা থেকে পদত্যাগ করা ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, চলতি বছর নির্বাচন আয়োজন কঠিন হতে পারে, কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও সন্তোষজনক নয়।
এ প্রসঙ্গে বিএনপির নীতি নির্ধারণী কমিটির সদস্য এবং সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আব্দুল মঈন খান বলেন, তারা চান যে এ বছরই নির্বাচন অনুষ্ঠিত হোক এবং গণতন্ত্র ফিরে আসুক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের