ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
পে স্কেল নিয়ে নতুন মোর, সিদ্ধান্ত দেবে না অন্তর্বর্তী সরকার
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল প্রণয়নের জন্য জাতীয় বেতন কমিশন গঠন করেছে। ইতিমধ্যেই কমিশন বিভিন্ন সুপারিশ প্রস্তুত করেছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার রাখা হচ্ছে আগামী নির্বাচিত সরকারের। অন্তর্বর্তী সরকার শুধুমাত্র সুপারিশ প্রণয়নের পর্যায়ে আছে এবং পে স্কেল প্রণয়নের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ রবিবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ এবং অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের জানান, “পে কমিশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, তবে আমরা এখন কোনো চূড়ান্ত মন্তব্য করতে পারি না। এটি আগামী নির্বাচিত সরকারের দায়িত্বে থাকবে। আমরা শুধুমাত্র প্রক্রিয়াটি শুরু করেছি।”
তিনি আরও বলেন, “একটি কমিটি গঠন করেছি যারা ট্যাক্স এবং অর্থনীতির বিষয়গুলো নিয়ে স্বাধীনভাবে সুপারিশ দেবে। পে কমিশনও তাদের কাজ শেষ করে সুপারিশ জমা দেবে। এটি আগামী নির্বাচিত সরকার কার্যকর করতে পারবে।”
জাতীয় বেতন কমিশন আগামী ডিসেম্বর, ২০২৫ সালের মধ্যে তাদের চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার পরিকল্পনা করছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরই পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ