ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
১৭ মামলায় সালমান এফ রহমান: অভিযোগপত্র শিগগির
নিজস্ব প্রতিবেদক :বাণিজ্যের আড়ালে ৯৭ মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা ১৭টি মানি লন্ডারিং মামলায় দ্রুত অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি নিচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার (৯ নভেম্বর) বিকালে সিআইডির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, তদন্ত শেষ হওয়ার পর মামলাগুলো দ্রুত আদালতে প্রেরণ করা হবে। মামলাগুলিতে সালমান এফ রহমানসহ একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে।
সিআইডির তথ্য অনুযায়ী, সালমান এফ রহমান ও তার ভাই সোহাইল ফাসিহুর রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের ১৭টি প্রতিষ্ঠান ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে জনতা ব্যাংকের মাধ্যমে ৯৩টি এলসি বা ঋণপত্রের বিপরীতে পণ্য রপ্তানি করেছে। তবে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রায় ৮৩ মিলিয়ন ডলার (প্রায় ৯৯৬ কোটি টাকা) দেশে আনা হয়নি। এ বিষয়ে সিআইডি প্রাথমিকভাবে পাচারের সত্যতা পেয়েছে।
তদন্তে দেখা গেছে, বিদেশি বাণিজ্যের আড়ালে বিভিন্ন ভুয়া এলসি খুলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে প্রেরণ করা হয়েছে। এভাবেই মূলত পাচারের অভিযোগ উদ্রেক হয়েছে।
সিআইডি আরও জানিয়েছে, তদন্ত শেষে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে আদালতে দ্রুত অভিযোগপত্র দাখিল করা হবে এবং আসামিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল