ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
নির্বাচনে সাড়ে পাঁচ লাখেরও বেশি আনসার মোতায়েন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সাড়ে পাঁচ লাখেরও বেশি আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১২ জানুয়ারি) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ও ভিডিপি একাডেমিতে নবনিযুক্ত উপজেলা প্রশিক্ষক ও রিক্রুট সিপাহিদের (পুরুষ) মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা জানান, সারা দেশে মোট ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রে প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় তিনজন অস্ত্রধারী সদস্য (যার একজন সার্বক্ষণিকভাবে প্রিসাইডিং অফিসারের সঙ্গে থাকবেন), ছয়জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য এবং চারজন অস্ত্রবিহীন নারী সদস্য দায়িত্বে থাকবেন।
তিনি আরও জানান, স্ট্রাইকিং ফোর্স হিসেবে দেশের ১ হাজার ১৯১টি আনসার ব্যাটালিয়ন টিম মোতায়েন থাকবে। প্রতি টিমে ১০ জন করে মোট ১১ হাজার ৯১০ জন সদস্য কাজ করবেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গত বছরের আগস্ট থেকে বাহিনী সমন্বিত প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে নতুন নীতিমালার আওতায় ২ লাখ ৫৫ হাজার ভিডিপি সদস্য ও ৩ হাজারের বেশি ব্যাটালিয়ন সদস্য মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।”
তিনি বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশ আনসার ও ভিডিপি কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়। আপনারা জনগণের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত সরকারি কর্মচারী। কোনো ব্যক্তিস্বার্থ, লোভ বা রাজনৈতিক আগ্রহে কাজ করলে তা রাষ্ট্রের ভিত্তি দুর্বল করবে।”
উপদেষ্টা আরও বলেন, “দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।”
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অভ্যর্থনা জানান বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। কুচকাওয়াজ শেষে চারজন প্রশিক্ষণার্থীকে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ক্রেস্ট প্রদান করা হয়। আনসার সদস্যরা তাদের শারীরিক সক্ষমতা ও উদ্ধার তৎপরতার প্রদর্শনও করেন।
উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন, সফিপুর আনসার একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট নুরুল আফছার এবং পুলিশ সুপার শরিফ উদ্দীনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?