ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিএনপি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে না: সেলিমা রহমান
নিজস্ব প্রতিবেদক: বিএনপি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে না বলে জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা দলের অগ্রাধিকার। সোমবার (১২ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী নবীন দলের আয়োজন করা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও শোকসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান।
সেলিমা রহমান বলেন, “আমরা চাই দেশের নির্বাচন সুন্দরভাবে অনুষ্ঠিত হোক। সেই কারণে আমাদের তরফ থেকে কোনো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কাজ করা হচ্ছে না। কিছুই করছি না। আমরা চাই জনগণ যাকে ভোট দেবে, সে প্রকৃত জবাবদিহিমূলক সরকারের প্রতিনিধি হোক।”
তিনি আরও বলেন, “দেখছি কিছু প্রার্থী উপহার দিয়ে বা বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। মানুষ সচেতন হয়ে গেছে, তাই এখন আর লোভ বা প্রলোভন দিয়ে কেউ মানুষকে বিভ্রান্ত করতে পারবে না।”
শোকসভায় খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রাম ও ইতিহাসকে স্মরণ করে সেলিমা রহমান বলেন, “গত ৩০ ডিসেম্বর আমাদের দেশনেত্রী ছেড়ে চলে গেছেন। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত সংগ্রাম করেছেন এবং মানুষের ভালোবাসা নিয়ে বিদায় নিয়েছেন।”
তিনি আরও বলেন, “খালেদা জিয়া সবসময় বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও নাগরিক অধিকার রক্ষায় প্রেরণা দিয়েছেন। তাঁর নেতৃত্বের আলোয় আমরা এখনো শক্তি ও সাহস পাচ্ছি। তার যুক্তিসম্পন্ন চিন্তাভাবনা আমাদের নেতৃত্বে টের পাচ্ছি।”
সেলিমা রহমান বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের লড়াই চলমান। আগামী নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রস্তুত। বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একতাবদ্ধ রয়েছে। দেশনেত্রী খালেদা জিয়ার চিন্তাভাবনা ও পরামর্শ আমাদের মধ্যে শক্তি জোগাচ্ছে।”
তিনি শেষ করেন, “আমরা চাইতাম খালেদা জিয়া আরও কিছুদিন আমাদের সঙ্গে থাকতেন। কিন্তু তিনি চলে গেছেন। আমরা এখন শোককে শক্তিতে রূপান্তরিত করার চেষ্টা করছি। সেই শক্তি আমরা সবাই এবং দেশের জনগণই বহন করবে।”
শোকসভায় উপস্থিত ছিলেন নবীন দলের কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এবং নবীন দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা প্রমুখ।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি