ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
নির্বাচনকে ঘিরে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু ১৩ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে শুরু হবে এই সংলাপ। নির্বাচনের প্রস্তুতি, সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং অংশগ্রহণমূলক ভোট আয়োজন নিয়ে আলোচনা হবে এতে।
রোববার (৯ নভেম্বর) ইসির জনসংযোগ শাখা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ইসি সূত্র জানায়, সংলাপের প্রাথমিক কাঠামো অনুযায়ী প্রতিটি সেশনে অংশ নেবেন ৬টি রাজনৈতিক দলের প্রতিনিধি। দিনে দুটি সেশন অনুষ্ঠিত হবে, অর্থাৎ প্রতিদিন ১২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করা হবে।
প্রথম দিন থেকেই ধাপে ধাপে সব নিবন্ধিত দলের সঙ্গে আলোচনার পরিকল্পনা রয়েছে। এর ধারাবাহিকতায় সর্বশেষ সংলাপে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশ নেবে বলে জানা গেছে।
এর আগে শিক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে পৃথক সংলাপ করেছে নির্বাচন কমিশন।
ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এবারের সংলাপে জাতীয় পার্টি, জাসদ, গণতন্ত্রী পার্টি, জাকের পার্টি, তরিকত ফেডারেশন, সাম্যবাদী দল ও ন্যাশনাল আওয়ামী পার্টিসহ ১৪ দলীয় জোটভুক্ত কিছু দলকে না ডাকার বিষয়ে আলোচনা চলছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা