ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান ও জাইমা রহমান
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান আনুষ্ঠানিকভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) প্রক্রিয়া শেষে তাঁদের নাম ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে বলে ইসির জনসংযোগ শাখা ও বিএনপি মিডিয়া সেল নিশ্চিত করেছে।
এর আগে, গতকাল ২৭ ডিসেম্বর (শনিবার) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ভোটার নিবন্ধনের আবেদন করেন তারেক রহমান। সেখানে তিনি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য প্রয়োজনীয় আঙুলের ছাপ, চোখের মণির (আইরিশ) প্রতিচ্ছবি এবং বায়োমেট্রিক তথ্য প্রদান করেন।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর জানিয়েছিলেন, বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর এনআইডি পেতে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগতে পারে। সেই অনুযায়ী আজ তাঁদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি চূড়ান্ত হলো।
তারেক রহমানের এই ভোটার হওয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর অংশগ্রহণের পথ আরও সুগম করল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর থেকেই তাঁর ভোটার হওয়া নিয়ে ব্যাপক আলোচনা চলছিল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল