ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আমন মৌসুমে ধান–চাল কিনবে সরকার, নির্ধারিত হলো দাম
নিজস্ব প্রতিবেদক: আসন্ন আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ধান ও চাল ক্রয়ের ঘোষণা দিয়েছে সরকার। নির্ধারিত মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ করা হবে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা শেষে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার সাংবাদিকদের জানান, এবার প্রতি কেজি আমন ধান ৩৪ টাকা দরে সংগ্রহ করা হবে। একই সঙ্গে সেদ্ধ চাল কেনা হবে প্রতি কেজি ৫০ টাকায় এবং আতপ চাল ৪৯ টাকা কেজি দরে।
তিনি আরও জানান, আগামী ২০ নভেম্বর থেকে সারাদেশে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে এবং তা চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
সরকারের এই উদ্যোগের ফলে কৃষকরা ন্যায্যমূল্য পাবেন এবং বাজারে ধান–চালের সরবরাহ স্থিতিশীল থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল