ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ফেনী-১ এ খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বী হতে চান জোবায়ের, কে এই তরুণ নেতা?
নিজস্ব প্রতিবেদক :আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সেলের সদস্য এহসানুল মাহবুব জোবায়ের। রোববার (৯ নভেম্বর) রাজধানীর বাংলামোটরস্থ এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
জানা গেছে, ফেনী-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জামায়াতের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম কামাল উদ্দিন।
এহসানুল মাহবুব জোবায়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি ২০১৪ সালে ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা থেকে মাধ্যমিক এবং ২০১৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন।
রাজনীতি ও সামাজিক সংগঠনে দীর্ঘদিন সক্রিয় জোবায়ের জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক, বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং লিও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ফেনী জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্য এবং জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সেবামূলক সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন।
এছাড়া তিনি বর্তমানে ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। পর্যটন খাতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ২০২৩-২৪ সালে বাংলাদেশ সরকারের পর্যটন কর্পোরেশনের আওতায় ফেলোশিপ অর্জন করেন। বর্তমানে তিনি বায়িং হাউজ ব্যবসার সঙ্গে যুক্ত।
তার বাবা আমিনুল ইসলাম ও মা রাশেদা আকতার দুজনেই শিক্ষকতা পেশায় রয়েছেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর এহসানুল মাহবুব জোবায়ের বলেন, “আগামী ১৩ নভেম্বর পর্যন্ত এনসিপির দলীয় মনোনয়ন ফরম বিক্রি চলবে। আমি ফেনী-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি।”
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসন থেকে মনোনয়ন নেওয়ার বিষয়ে তিনি বলেন, “বেগম খালেদা জিয়াকে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে বিএনপি প্রার্থী করেছে। সেক্ষেত্রে বগুড়ার আসনটি এনসিপির জন্য ছেড়ে দেওয়ার বিষয়ে প্রাথমিকভাবে কথা হয়েছে। আশা করি, দল আমাকে ফেনী-১ আসনে চূড়ান্ত মনোনয়ন দেবে।”
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)