ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
পাঁচ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী
নিজস্ব প্রতিবেদক:বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
রবিবার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রুল যথাযথ ঘোষণা করে আদালত এই জামিন মঞ্জুর করেন। শুনানিতে আইভীর পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সারা হোসেন।
এর আগে চলতি বছরের মে মাসে মিনারুল হত্যা মামলায় আইভীর জামিন আবেদন নাকচ করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল।
গত বছরের ২০ জুলাই সন্ধ্যায় নারায়ণগঞ্জের আদমজী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম। তাকে শহরের খানপুরে ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পরদিন তার গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়।
ঘটনার দুই মাস পর, ২৩ সেপ্টেম্বর নিহত মিনারুলের ভাই নাজমুল হক বাদী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩২ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩০০ জন অজ্ঞাতনামাকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সেলিনা হায়াৎ আইভীকে এজাহারভুক্ত ১২ নম্বর আসামি করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা দায়ের হয়।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত