ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ব্রাম্মনবাড়ীয়ায় ২ লাখ টাকা মোহরানায় ব্যাঙের বিয়ে
ডুয়া নিউজ: বৃষ্টির আশায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নে দুই লাখ টাকা মোহরানায় ব্যাঙের বিয়ের আয়োজন করা হয়।
রোববার (৩০ মার্চ) স্থানীয়রা বিয়ের এ আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতেই কনে পক্ষ দুই কোটি টাকা মোহরানা দাবি করলেও দর-কষাকষির পর তা চূড়ান্ত হয় দুই লাখ টাকায়।
গ্রামবাসীরা জানান, ব্যাঙের বিয়ে দিলে সৃষ্টিকর্তা সন্তুষ্ট হন এবং বৃষ্টি হয়। এই ঐতিহ্য বহু পুরনো এবং এটি প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে। তারা মনে করেন, ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হবে, তাই তারা বিয়ের এ আয়োজন করেন।
স্থানীয় শিক্ষক অজিত কুমার পাল বলেন, এটি সম্মিলিত আশার প্রকাশ। পানির সংকট দেখা দিলে সবাই মিলেই এ ধরনের আয়োজন করে থাকেন।
ব্যাঙের এই ব্যতিক্রমী বিয়ে দেখতে শুধু স্থানীয়রা নয়, প্রশাসনের কর্মকর্তাও উপস্থিত ছিলেন। নদী ও পরিবেশ সুরক্ষা আন্দোলন তরী বাংলাদেশের নাসিরনগর শাখার আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, জলাধার ভরাট, বন নিধন এবং অপরিকল্পিত নগরায়নের ফলে অনাবৃষ্টি দেখা দিচ্ছে, যা মানুষের স্বাভাবিক জীবনে পানির তীব্র অভাব সৃষ্টি করছে।
নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কাজী রবিউস সারোয়ার জানান, আমরা স্থানীয়দের পাশে রয়েছি এবং দীর্ঘমেয়াদী পানির সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ে বিষয়টি জানানো হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের