ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
শহিদ মিনার ঘিরে শিক্ষকদের সমাবেশ, দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে উত্তাল
নিজস্ব প্রতিবেদক :সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তিন দফা দাবিতে আন্দোলনে নেমে শনিবার শাহবাগে পুলিশের লাঠিপেটার শিকার হওয়ার পর রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে ধারাবাহিক অবস্থান কর্মসূচি চালাচ্ছেন। পাশাপাশি তারা দেশের সব সরকারি বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতিও পালন করছেন। রোববার (৯ নভেম্বর) শহিদ মিনার প্রাঙ্গণে দেখা গেছে, শত শত শিক্ষক অঞ্চলভিত্তিক দলবদ্ধ হয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নিচ্ছেন। আন্দোলনকারীরা তিন দফা দাবির দ্রুত বাস্তবায়ন এবং পুলিশি হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছে।
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে শিক্ষক নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ বিনা উসকানিতে শিক্ষকদের ওপর হামলা চালিয়েছে এবং এর দায় সরকার এড়াতে পারবে না। শনিবার (৮ নভেম্বর) বিকেলে শাহবাগে শিক্ষকদের মিছিলে পুলিশ লাঠি, কাঁদানে গ্যাসের শেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে শিক্ষকদের ছত্রভঙ্গ করেছে। এতে শতাধিক শিক্ষক আহত হয়েছেন। পুলিশ দাবি করেছে, শিক্ষকরা নিষেধাজ্ঞা অমান্য করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিলেন।
দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫,৫৬৭টি। এসব বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ১ কোটি ৬ লাখের বেশি এবং শিক্ষক সংখ্যা ৩ লাখ ৮৩ হাজার ৬২৪। এর মধ্যে সহকারী শিক্ষক প্রায় সাড়ে ৩ লাখ। সহকারী শিক্ষকরা বর্তমানে জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেডে আছেন এবং তারা এই গ্রেড উন্নীত করে ১০ম গ্রেডে দেওয়ার দাবি তুলেছেন। এছাড়া তারা শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড বাস্তবায়নের দাবিও জানিয়েছেন।
গত কয়েক মাস ধরে এই বেতন গ্রেড ও পদোন্নতি-সংক্রান্ত দাবির ভিত্তিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা। শাহবাগে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর আন্দোলন আরও জোরদার হয়েছে বলে সংগঠনের নেতারা জানিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক