ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
আল-আকসায় কড়াকড়ির মধ্যেও ঈদের নামাজে হাজারো ফিলিস্তিনি
ডুয়া নিউজ: ইসরায়েলি বাহিনীর কঠোর বিধিনিষেধের মধ্যেও জেরুজালেমের আল-আকসা মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার মুসল্লি সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে ইসলামের তৃতীয় পবিত্রতম এই মসজিদে নামাজ আদায় করতে সমবেত হন।
রোববার (৩০ মার্চ) পবিত্র রমজান মাস শেষে ফিলিস্তিনি মুসল্লিরা আল-আকসায় জড়ো হন। তবে ইসরায়েলি বাহিনী সেখানে প্রবেশের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে।
ইরান প্রেসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নামাজে অংশ নিতে আসা মুসল্লিদের ব্যাপক তল্লাশির সম্মুখীন হতে হয়েছে। তবুও শেষ পর্যন্ত হাজারো মানুষ ঈদের নামাজে অংশ নিতে সক্ষম হন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল ফিতর আনন্দমুখর পরিবেশে পালিত হলেও, ফিলিস্তিনিদের জন্য দিনটি আতঙ্ক ও শঙ্কার ছায়া নিয়ে এসেছে। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে এবং জেরুজালেমে ঈদের দিন কঠোর অবস্থান গ্রহণ করে দখলদার বাহিনী।
এর আগে ২০১৪ সালে আল-আকসায় ঈদের নামাজে অংশ নেন প্রায় ৪০ হাজার মুসল্লি। তবে ইসরায়েলি আগ্রাসনের কারণে গত বছর ১০ লাখ মুসল্লি মসজিদে ঈদের নামাজ আদায় করেছিলেন। চলমান যুদ্ধ ও নিরাপত্তা কড়াকড়ির কারণে এবার ঈদের নামাজে উপস্থিত মুসল্লির সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল।
ফিলিস্তিনের ধর্মীয় নেতা ও মুসলিম বিশ্ব একাধিকবার আল-আকসায় মুসলিমদের ইবাদতের ওপর নিষেধাজ্ঞা আরোপের নিন্দা জানিয়েছে, তবুও ইসরায়েল নিয়মিত এ পবিত্র স্থানে প্রবেশ ও নামাজ আদায়ে কঠোরতা বজায় রেখেছে।
অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ফিলিস্তিনি মুসল্লিরা আল-আকসায় ঈদের নামাজ আদায় করতে সমবেত হন, যা দখলদারিত্বের বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থানের প্রতীক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ