ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
যুক্তরাষ্ট্রে বাড়ির উপর বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিনেসোটায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত হয়েছেন। বিমানটি আইওয়া থেকে মিনেসোটাগামী ছিল এবং শনিবার ব্রুকলিন পার্কের একটি আবাসিক এলাকায় বাড়ির ওপর আছড়ে পড়ে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিমানটি স্থানীয় সময় ১২:২০ মিনিটে উড্ডয়ন করেছিল।
স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান শন কনওয়ে নিশ্চিত করেছেন যে, বিমানটিতে থাকা কেউই বেঁচে নেই। তবে বাড়ির ভেতরে থাকা কারও মৃত্যু হয়নি। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড (NTSB) ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
ভিডিওতে দেখা গেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর বাড়িটি আগুনে পুড়ে গেছে এবং স্থানীয় দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। NTSB জানিয়েছে, দুর্ঘটনার পর তারা বিমানটি পরীক্ষা করার জন্য তা একটি নিরাপদ স্থানে নিয়ে যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ