ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশে ঈদের তারিখ জানাল আরব আমিরাত
ডুয়া নিউজ : বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে আগামীকাল রবিবার (৩০ মার্চ)। বাংলাদেশে আগামীকাল শাওয়াল ও ঈদের চাঁদ দেখা হবে বলে জানানো হয়েছে। তবে বাংলাদেশের চাঁদ দেখা কমিটির বৈঠক শুরু হওয়ার আগেই সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র আজ শনিবার নিশ্চিত করেছে, কাল বাংলাদেশে চাঁদ দেখা যাবে এবং সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করা হবে।
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র তাদের এক্স অ্যাকাউন্টে আরবি ভাষায় একটি পোস্ট করেছে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে করা এই পোস্টে তারা জানায়, "বাংলাদেশ: সোমবার ৩১ মার্চ, ঈদুল ফিতর। বাংলাদেশে এখন সূর্যাস্ত হয়েছে। আজ (সেখানে) ২৮ রমজান। আগামীকাল রবিবার খালি চোখে চাঁদ দেখা যাবে।"
সৌদি আরব ও আরব বিশ্বের দেশগুলোতে আজ চাঁদের অনুসন্ধান করা হচ্ছে। এই আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রই জানিয়ে ছিল, আজ শনিবার আরব বিশ্বে চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই, ফলে সৌদিসহ অন্যান্য দেশে সোমবার ঈদ উদযাপন হবে। আজ তারা জানায়, বাংলাদেশেও সোমবার ঈদ হবে। যদি তাদের এই ধারণা সঠিক হয়, তাহলে বাংলাদেশ এবং সৌদিতে একই দিনে ঈদ উদযাপিত হবে।
এদিকে আজ শনিবার (২৯ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রবিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
ইসলামিক ফাউন্ডেশন ওইদিন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্ধারিত টেলিফোন নম্বর (০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ অথবা ০২-৪১০৫০৯১৭) অথবা ফ্যাক্স নম্বরে (০২-২২৩৩৮৩৩৯৭ বা ০২-৯৫৫৫৯৫১) তথ্য জানানোর অনুরোধ জানিয়েছে। এছাড়া, সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও অবহিত করা যেতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ