ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
সবার আগে ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া
ডুয়া ডেস্ক : অস্ট্রেলিয়া সবার আগে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। দেশটির ফতোয়া পরিষদ আগামী ৩১ মার্চ, সোমবার ঈদ উদযাপন করবে। শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা ও অ্যাস্ট্রোনমিকাল তথ্য বিশ্লেষণ করে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
ভৌগলিক অবস্থানের কারণে, অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে ঈদের তারিখ ঘোষণা করে থাকে। এ বছরও তারা রমজান মাসের প্রথম দিনও সবার আগে ঘোষণা করেছে।
ফতোয়া কাউন্সিল জানিয়েছে, ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হয় সূর্যাস্তের আগে চাঁদের জন্ম, সূর্যাস্তের পর চাঁদের সময়কাল এবং চাঁদ দেখার সম্ভাবনার উপর ভিত্তি করে। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিল এবং অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল যথাযথ পদ্ধতিতে বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নিয়েছে।
অ্যাস্ট্রোনমিকাল বিশ্লেষণ অনুযায়ী, ৩০ মার্চ, শনিবার রাত ৯টা ৫৭ মিনিটে শাওয়াল মাসের চাঁদের জন্ম হবে, তবে এটি পরদিন দেখা যাবে। এর ফলে, রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ৩১ মার্চ ঈদ উদযাপিত হবে।
এই পরিস্থিতিতে, বাংলাদেশে ঈদুল ফিতর আগামী ১ এপ্রিল উদযাপিত হতে পারে, তবে এটি চাঁদ দেখার ওপর নির্ভর করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন