ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
মিয়ানমারে ভূমিকম্পে মৃত্যু মিছিল, নিহত বেড়ে ৬৯৪
ডুয়া ডেস্ক : ভয়াবহ ভূমিকম্পের শিকার হয়েছে মিয়ানমার। শুক্রবার (২৮ মার্চ) রাতে ৭ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬৯৪ জন। জান্তা সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, আহত হয়েছেন আরও ১,৬০০ মানুষ।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী নেপিদোসহ এর আশপাশের এলাকা। নেপিদোর একটি এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের বাইরে আহতদের দীর্ঘ সারি দেখা যায়। অনেকে দূর-দূরান্ত থেকে গাড়ি ও পিকআপে চড়ে এসেছেন। তাদের স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের অনেকের শরীর ধুলো ও রক্তে ভরা ছিল।
তবে পরিস্থিতি আরও জটিল হয়েছে কারণ ভূমিকম্পে হাসপাতাল নিজেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাঘাট ভেঙে যাওয়ার পাশাপাশি হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশপথে একটি গাড়ি চাপা পড়ে। হাসপাতালের একজন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, "এত আহত মানুষ একসঙ্গে আগে কখনো দেখিনি। আমরা যতটা সম্ভব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি। তবে ক্লান্ত হয়ে পড়েছি।"
আহতদের দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মিয়ানমারের সামরিক প্রধান মিন অং হ্লাইং।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৭ এবং এটি ১০ কিলোমিটার গভীরতায় সংঘটিত হয়েছে। এর কেন্দ্রস্থল ছিল মান্দালয়ের ১৭ কিলোমিটার দূরে, সাগাইংয়ের উত্তর-পশ্চিমে। মান্দালয় শহর, যা প্রায় ১৫ লাখ মানুষের আবাসস্থল এবং বৌদ্ধ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, এই ভূমিকম্পে বড় ধাক্কা খেয়েছে।
স্থানীয় বাসিন্দা ও সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ভূমিকম্পে বহু ভবন, সেতু ও রাস্তাঘাট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনো পুরোপুরি জানা যায়নি, তবে পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ