ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য দুঃসংবাদ
ডুয়া নিউজ: ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অভিবাসন নীতির পরিবর্তন এবং নতুন নির্বাহী আদেশের ফলে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত অভিবাসিদের ওপর চাপ বাড়ছে। বিশেষ করে আন্তর্জাতিক শিক্ষার্থী ও অভিবাসীদের জন্য কঠোর নিয়ম-কানুন চালু হচ্ছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ঘোষণা করেছে, তারা কিছু গ্রিন কার্ড আবেদন এবং শরণার্থীদের দাখিল করা আবেদন সাময়িকভাবে স্থগিত করেছে, যা এই প্রক্রিয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।
নতুন ভেটিং প্রক্রিয়া আরো অধিক জটিলতা সৃষ্টি করবে, বিশেষ করে সেখানকার নিরাপত্তা সিস্টেমের কারণে। যা যুদ্ধ-বিধ্বস্ত দেশ থেকে আগত ব্যক্তিদের জন্য বিশেষভাবে সমস্যাযুক্ত হতে পারে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, বাংলাদেশসহ নিরাপত্তা ঝুঁকির আওতায় থাকা দেশের নাগরিকরা আরো বেশি প্রভাবিত হবে।
অভিবাসন আইনজীবীরা উদ্বেগ প্রকাশ করেছেন, এই নতুন বাধার ফলে অভিবাসন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা তৈরি হতে পারে, যা যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন সিস্টেমের কার্যকারিতাকে প্রভাবিত করবে। এছাড়া, ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ অনুযায়ী ভবিষ্যতে ভোট দেবার জন্য নাগরিকত্বের প্রমাণ প্রদানের দাবি এবং ডাকযোগে ভোট দেয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যা রাজনৈতিক কর্মকাণ্ডে আরেকটি প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করবে।
সমগ্র প্রক্রিয়াটি যুক্তরাষ্ট্রে অবস্থানরত হাজারো অভিবাসীর জন্য চ্যালেঞ্জের সৃষ্টি করছে এবং তাঁদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা