ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ঈদের আগে আরেক দফা বাড়ল স্বর্ণের দাম
ডুয়া নিউজ : ঈদের বাকি আর মাত্র দুই থেকে তিন দিন। এর মধ্যেই দেশের বাজারে আরেক দফা বেড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা। এ দফায় ভরিপ্রতি দাম বেড়েছে ১ হাজার ৭৭৩ টাকা। দেশের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।
আজ শুক্রবার (২৮ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বৃদ্ধির কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এতদিন দেশের বাজারে এক ভরি ভালোমানের সোনার দাম সর্বোচ্চ ছিল ১ লাখ ৫৬ হাজার ৯৯ টাকা। গত ২৫ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত এই দামে সোনা বিক্রি হয়েছিল। তবে এখন সেই রেকর্ড ভেঙে সোনার দাম নতুন উচ্চতায় পৌঁছেছে।
নতুন দাম অনুযায়ী, আগামীকাল শনিবার (২৯ মার্চ) থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা, ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫০ হাজার ৬৯৯ টাকা, এবং ১৮ ক্যারেট মানের সোনা ১ লাখ ২৯ হাজার ১৬৭ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম বেড়ে হবে ১ লাখ ৬ হাজার ৫৩৯ টাকা।
আজ শুক্রবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট মানের সোনার দাম ছিল ১ লাখ ৫৬ হাজার ৯৯ টাকা, ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৪৮ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেট মানের সোনা ১ লাখ ২৭ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫ হাজার ৩০৩ টাকায় বিক্রি হচ্ছিল।
তবে আগামীকাল থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনায় ১ হাজার ৭৭৩ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৭০৩ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ২৩৬ টাকা দাম বাড়বে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ