ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
৩-৬ মাসের মধ্যে ভারতের অর্থনীতি ধ্বংস হয়ে যাওয়ার শঙ্কা
ডুয়া নিউজ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ফলে ভারতের অর্থনীতি তিন থেকে ছয় মাসের মধ্যেই ধ্বংস হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন দেশটির কংগ্রেস নেতা পি চিদাম্বরম।
এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'যদি ট্রাম্প বিভিন্ন দেশকে লক্ষ্যবস্তু না করে বরং আলাদা করে প্রতিটি দেশকে বেছে নেন, তাহলে সেই দেশের অর্থনীতি বিপর্যস্ত হয়ে যাবে। বিশেষ করে, যদি ভারতকে লক্ষ্যবস্তু হিসেবে নির্বাচিত করা হয়, তবে আমাদের অর্থনীতি মাত্র তিন থেকে ছয় মাসের মধ্যে ধ্বংস হয়ে যাবে।'
তিনি আরও জানান, ট্রাম্প সর্বজনীন শুল্ক আরোপের পরিবর্তে প্রতিটি দেশের জন্য আলাদা শুল্ক হার নির্ধারণ করবেন এবং একের পর এক দেশকে টার্গেট করে তাদের আত্মসমর্পণ করতে বাধ্য করবেন। এতে ভারত প্রথম হামলার শিকার হলে অন্যান্য দেশ বলবে, 'আমাদের এখনো টার্গেট করা হয়নি,' এবং এর ফলে ভারত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে।
চিদাম্বরম ট্রাম্পের শুল্ক যুদ্ধের হুমকির বিপরীতে ভারতের সরকারের পদক্ষেপ স্পষ্ট করে জানাতে আহ্বান জানান। তিনি দাবি করেন, সরকারের অনেক মন্ত্রীও শুল্কের প্রতিক্রিয়ায় কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা জানেন না। তিনি বলেন, 'ভারতকে অবশ্যই নিজস্ব স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে এবং অনেক দেশ সম্মত হয়েছে যে যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ককে মেনে নেওয়া হবে না।'
ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) সরকারের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা চিদাম্বরম বলেন, 'সরকারের নীতিগুলি বিশ্বকে জানানোর প্রয়োজন নেই। কিন্তু অন্তত সংসদে একটি বিবৃতি দেওয়া উচিত বা বিরোধী দলের সঙ্গে আলোচনা করা উচিত। আমরা পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে রয়েছি এবং আমার জানা মতে, বেশিরভাগ মন্ত্রীরাও এর বিষয়ে অন্ধকারে থাকছেন।'
বর্তমানে, মার্কিন যুক্তরাষ্ট্র ২ এপ্রিল থেকে আমদানিকৃত গাড়ি ও গাড়ির যন্ত্রাংশের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর করতে প্রস্তুতি নিচ্ছে, যা ভারতের প্রায় ৭ বিলিয়ন ডলারের গাড়ি রপ্তানির ওপর অনিশ্চয়তা সৃষ্টি করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ