ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
নতুন নামে শিল্পকলার সাত মিলনায়তন
ডুয়া নিউজ: বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাতটি মিলনায়তনের নতুন নাম চূড়ান্ত করা হয়েছে। শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তনের নাম প্রকাশ্যে এনেছেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নাট্যশালায় এক অনুষ্ঠানে তিনি নামকরণের বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের নামকরণ করা হয়েছে সেলিম আল দীন নাট্যালয়, স্টুডিও থিয়েটার হলের নাম দেওয়া হয়েছে চন্দ্রাবতী নাট্যালয়। আর জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনের নাম হবে আলাওল নাট্যালয় করা হবে।
সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় শিল্পকলা একডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে এক্সপেরিমেন্টাল হলে অনুষ্ঠিত হয় স্ট্যান্ডআপ কমেডি ‘জোকের রাজনীতি’।
এই অনুষ্ঠানেই নাট্যশালার তিনটি মিলনায়তনের নাম চূড়ান্ত করার তথ্য জানান শিল্পকলার মহাপরিচালক।
কবে নাগাদ আনুষ্ঠানিকভাবে নামকরণ করা হবে তা পরে জানাবে শিল্পকলা একাডেমি। শুধু জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তন নয়, চারুকলা ভবন এবং সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা ভবনের আরও চারটি মিলনায়তনের নামও চূড়ান্ত করা কয়েছে। এর মধ্যে সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা ভবনের একটি মিলনায়তন এবং নির্মাণাধীন আরেকটি মিলনায়তনের নামকরণ করা হয়েছে বিশ্বখ্যাত সংগীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁ এবং মরমী সাধক শাহ আবদুল করিমের নামে।
এছাড়া চারুকলা ভবনের মিলনায়তন এবং নির্মাণাধীন আরেকটি মিলনায়তনের নামকরণ করা হয়েছে চিত্রশিল্পী এস এম সুলতান ও ভাস্কর নভেরা আহমেদের নামে।
জানা গেছে, ১৮ ডিসেম্বর শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদের সভায় নতুন নামকরণ অনুমোদন হয়েছে। এ সংক্রান্ত যে সব প্রক্রিয়া আছে তা এক সপ্তাহের মধ্যে শেষ করে শিল্পকলা একাডেমি আনুষ্ঠানিকভাবে জানাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ