ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
আখতার হোসেন
'এনসিপি সারা দেশ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে'
ডুয়া নিউজ : এনসিপি সারা দেশ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেছেন, ‘দল গঠনের পরে আমরা মাসখানেক সময় পেয়েছি। ইতোমধ্যে জাতীয় নাগরিক পার্টিকে মোটাদাগে দুইটি অঞ্চলে বিভক্ত করা হয়েছে, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল। আমাদের মুখ্য সংগঠক যারা আছেন, তারা আরও কয়েকটি ছোট ছোট অঞ্চলে বিভক্ত করে সারা দেশে কমিটি গঠনের কার্যক্রম শুরু করেছেন। আমরা সারা দেশের মানুষের থেকে তাদের ইতিবাচক সাড়া পাচ্ছি।’
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) রংপুর নগরীর আফানুল্লাহ গ্লাস ফ্যাক্টরি মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আখতার হোসেন।
এনসিপির সদস্য সচিব জানান, আগামী নির্বাচনে শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত হবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
তিনি বলেন, "বাংলাদেশে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির যোগসাজসে পরপর তিনটি ডামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।"
আখতার হোসেন বলেন, "যারা গণহত্যাসহ বাংলাদেশের মানুষকে মানবতাবিরোধী অপরাধ চাপিয়ে দেয়, এই শক্তি কোনোভাবেই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়। গণতন্ত্রকামী কোনো দেশ কোনো ভাবেই কোনো ফ্যাসিবাদী শক্তিকে তাদের দেশে রাজনীতি করার অধিকার দেয় না।"
তিনি আরও বলেন, "ফ্যাসিবাদী শক্তি নির্বাচনে না আসতে পারার মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় সূচিত হবে বলে।"
এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে কোনো সমন্বয়হীনতা নেই বলে দাবি করেছেন তিনি। আখতার হোসেনের ভাষ্য, "গণ-অভ্যুত্থানের প্রথম সারির নেতৃত্বের সবাই এই দলের হাল ধরেছেন। এটি একক কোনো ব্যক্তির নিয়ন্ত্রণাধীন দল নয়।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত