ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
পাকিস্তান সুপার লিগে খেলার ছাড়পত্র পেলেন বাংলাদেশি ৩ ক্রিকেটার
ডুয়া ডেস্ক : বাংলাদেশ থেকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন। দল পাওয়া এই তিন ক্রিকেটারকেই পিএসএলে খেলার অনাপত্তি পত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বোর্ডের এক সূত্র বিষয়টি নিশ্চিত করে জানান, লিটন ও রিশাদ পুরো আসরের জন্যই এনওসি পেয়েছেন। তবে আসরের মাঝপথে দলের সঙ্গে যোগ দেবেন নাহিদ।
জানা গেছে, আগামী ১১ এপ্রিল শুরু হচ্ছে পিএসএলের দশম আসর। এর চার দিন পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। এই সিরিজে একটি টেস্ট খেলে তারপর পিএসএলে যোগ দেবেন নাহিদ রানা, তাই পুরো সময়ের জন্য তিনি এনওসি পাচ্ছেন। পেশোয়ার জালমির হয়ে খেলতে যাওয়ায় নাহিদ আসরের প্রথম ৫টি ম্যাচ মিস করতে পারেন।
তবে জিম্বাবুয়ে সিরিজে বিশ্রাম পাচ্ছেন লিটন দাস। তাই পিএসএলের শুরু থেকেই খেলতে কোনো বাধা নেই এই উইকেটকিপার ব্যাটারের। এছাড়া টেস্ট দলের ভাবনায় না থাকায় রিশাদ হোসেনও পিএসএলের শুরু থেকেই খেলতে পারবেন।
পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন রিশাদ হোসেন, যাকে দলে ভিড়িয়েছে লাহোর ক্যালান্দার্স। একই ক্যাটাগরি থেকে সিলভার প্লেয়ার হিসেবে করাচি কিংসে যোগ দিয়েছেন লিটন দাস। গোল্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন নাহিদ রানা, যাকে পেশোয়ার জালমি দলে নিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)