ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন এমডি শাফিউজ্জামান
ডুয়া নিউজ: ইসলামী ধারার ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি (এসআইবিএল) এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমড) হিসেবে বৃহস্পতিবার (২৭ মার্চ) যোগদান করেছেন মো. শাফিউজ্জামান।
এর আগে তিনি ব্যাংক এশিয়া পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
শাফিউজ্জামানের ব্যাংকিং ও আর্থিক খাতে ৩১ বছরের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তিনি ১৪ বছর ধরে ঢাকার বিভিন্ন শাখার প্রধান এবং ১০ বছর প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কর্মজীবনে ব্যাংকিং খাতের আধুনিকীকরণ এবং সৃজনশীল সেবাপণ্য উদ্ভাবনে তাঁর অনন্য ভূমিকা রয়েছে এবং তার গতিশীল নেতৃত্ব ব্যাংকিং খাতে প্রশংসিত হয়েছে।
শাফিউজ্জামান ১৯৯৪ সালে ইউনাইটেড লিজিং কোম্পানি লিমিটেডে (বর্তমানে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড) এক্সিকিউটিভ অফিসার হিসেবে পেশাগত জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ওয়ান ব্যাংক পিএলসি-তে ১৪ বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন এবং মার্কেটিং, ঝুঁকি ব্যবস্থাপনা, অ্যাসেট ম্যানেজমেন্ট ও স্ট্র্যাটেজিক অপারেশনের ক্ষেত্রে বিশেষজ্ঞ হিসেবে স্বীকৃতি লাভ করেন।
সোশ্যাল ইসলামী ব্যাংক বিশ্বাস করে যে, শাফিউজ্জামানের দক্ষ নেতৃত্ব ব্যাংকের প্রবৃদ্ধি এবং উদ্ভাবনী কার্যক্রমকে আরও গতিশীল করবে, পাশাপাশি ইসলামী ব্যাংকিং খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)