ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ থেকে আরও শিক্ষার্থী নিতে চায় রাশিয়া
ডুয়া নিউজ : বাংলাদেশ থেকে আরও শিক্ষার্থী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। দেশটির উপ-প্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুক দুই দেশের মধ্যে জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির উপর জোর দিয়ে বলেন, “রাশিয়া আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীকে দেশে অধ্যয়নরত দেখতে চায়।”
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) চীনের হাইনান প্রদেশের বোয়াওতে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের ফাঁকে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তিনি এ আগ্রহের কথা জানান।
রাশিয়া বাংলাদেশে আরও গম এবং সার রপ্তানি করতে চায় বলেও জানান রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুক।
বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে রয়েছে রাশিয়ার অর্থায়নে পরিচালিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রাশিয়া থেকে গম ও সার আমদানির পরিকল্পনা এবং বাংলাদেশে গ্যাজপ্রমের গ্যাস অনুসন্ধান কার্যক্রম।
এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চলতি বছরের শেষের দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, “রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের আর্থিক সমস্যা সমাধান করা হয়েছে, বাংলাদেশ ঢাকার একটি অ্যাকাউন্টে অর্থ পরিশোধ করেছে।”
প্রধান উপদেষ্টা বলেন, “বিদ্যুৎ কেন্দ্রটি চলতি বছরের শেষ নাগাদ পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে বলে আশা করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ রাশিয়া থেকে আরও গম এবং সার আমদানি করবে। রাশিয়ার জ্বালানি জায়ান্ট গ্যাজপ্রম দেশে আরও সমুদ্র ও সমুদ্র উপকূলীয় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করতে আগ্রহী।”
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি ও পরিবহন উপদেষ্টা ফৌজুল কবির খান এবং প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত