ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ড. ইউনূসকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
ডুয়া নিউজ : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
আজ বুধবার (২৬ মার্চ) পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তার তথ্য জানায় ঢাকার পাকিস্তান হাইকমিশন।
অভিনন্দন বার্তায় দেশটির জনগণ এবং সরকারের পক্ষ থেকে দুই দেশের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় সম্পর্কের ওপর জোর দেন। শাহবাজ শরিফ উৎসাহের সঙ্গে উল্লেখ করেছেন, "অধ্যাপক ইউনূসের ব্যক্তিগত আগ্রহ এবং বিচক্ষণতার কারণে সাম্প্রতিক সময়ে পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক, বোঝাপড়া এবং সহযোগিতার এক নতুন যুগে প্রবেশ করেছে।"
শেহবাজ শরিফ গত বছর নিউইয়র্ক এবং কায়রোতে তার প্রধান উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ ও সৌহার্দপূর্ণ বৈঠক স্মরণ করেন, যেখানে উভয় নেতা পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছিলেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, "আমি আত্মবিশ্বাসী যে আমাদের যৌথ প্রচেষ্টা এবং বোঝাপড়ার মাধ্যমে, আমরা আমাদের দুই দেশের মধ্যে পারস্পরিক উপকারী সহযোগিতার একটি নতুন অধ্যায় খুলতে পারব; যা দক্ষিণ এশীয় অঞ্চলে উন্নয়ন ও সমৃদ্ধি বৃদ্ধিতেও অবদান রাখবে।"
বাংলাদেশ তার জাতীয় দিবস উদযাপনের সময় প্রধানমন্ত্রী দেশের ভ্রাতৃপ্রতিম জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য আন্তরিক শুভেচ্ছা জানান। একইসাথে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সুস্বাস্থ্য কামনা করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ