ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
‘চাঁদাবাজ ধরতে দুই-তিন দিনের মধ্যে অভিযান’
ডুয়া নিউজ: রাজধানীতে চাঁদাবাজি ঠেকাতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, চাঁদাবাজিদের একটি তালিকা তৈরি করা হচ্ছে এবং আগামী দুই-তিন দিনের মধ্যে অভিযান শুরু হবে।
শনিবার (২১ ডিসেম্বর) কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পুলিশ, ছাত্র, জনতা এবং রমনা মডেল থানা এলাকার নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য দেন।
কমিশনার বলেন, চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে, যা নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে। জনগণের স্বার্থে তিনি চাঁদাবাজি বন্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।
ডিএমপি কমিশনার আরো বলেন, ঢাকা শহরে মোবাইল ছিনতাই বেড়েছে এবং তিনি সকলকে সতর্ক হয়ে চলাচল করার আহ্বান জানান। ফুটপাতে হকারদের উচ্ছেদের বিষয়ে তিনি বলেন, সবাইকে সম্মান দেখিয়ে সরাতে হবে, তবে তাদেরকে জানানোর আহ্বান জানিয়ে বলেন যে চাঁদাবাজি করা যাবে না।
মোটরসাইকেল চলাচল নিয়ে সতর্ক করে তিনি বলেন, এক মোটরসাইকেলে দুই-তিনজন থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ট্রাফিক ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন এবং ফুটপাতে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করার কথা জানান।
যোগাযোগের ক্ষেত্রে যানজটের মধ্যে গাড়ির চালকরা বারবার হর্ন বাজাতে থাকেন, যা অসংগতিপূর্ণ বলে অভিহিত করেন। শিগগিরই হর্ন বাজানোর বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার কথাও তিনি উল্লেখ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ