ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
সাউথইস্ট ব্যাংক কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ডুয়া নিউজ: শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে সম্প্রতি ‘রিটেইল ঋণ ও ক্রেডিট কার্ড বিপণন দক্ষতা উন্নয়ন’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালার উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য দেন ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক সায়মা বানু। এতে ব্যাংকের বিভিন্ন শাখার ৬০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের ইভিপি ও হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন মো. জাহাঙ্গীর কবির, এসএভিপি (রিটেইল ব্যাংকিং ডিভিশন) মো. আব্দুল কাদের, এভিপি (কার্ড ডিভিশন) ফারহানা হোসেন ইরনা এবং হুমায়রাস কালেকশনের সিইও ও ক্যাম্পাস টু করপোরেটের লিড কনসালট্যান্ট হুমায়রা শারমিন।
প্রশিক্ষণে ব্যাংকিং পেশাদারদের জন্য উন্নত কৌশল ও ব্যবহারিক দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হয়, যা প্রতিযোগিতামূলক বাজারে আর্থিক পণ্য বিপণনে কার্যকর ভূমিকা রাখবে।
সমাপনী বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন বলেন, "রিটেইল ঋণ ও ক্রেডিট কার্ড ব্যবসায় দক্ষতা বাড়ানো আমাদের জন্য অত্যন্ত জরুরি। এই ধরনের প্রশিক্ষণ কর্মকর্তাদের নতুন প্রযুক্তি ও বাজারের চাহিদার সাথে সামঞ্জস্য রাখতে সহায়তা করবে।"
তিনি বলেন, "প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা আমাদের ব্যাংকের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি আশা করি, কর্মকর্তারা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পেশাগত উৎকর্ষ সাধন করবেন এবং গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদান নিশ্চিত করবেন।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ