ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
রমজানে রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড
ডুয়া ডেস্ক : পবিত্র রমজান মাসে প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এ মাসের প্রথম ২৪ দিনে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এসেছে ২৭০ কোটি মার্কিন ডলার। এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মোট প্রবাসী আয় ছিল ২৫২ কোটি ডলার।
মঙ্গলবার (২৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, চলতি মার্চ মাসে প্রবাসীরা বৈধ পথে অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন। বর্তমান ধারা অব্যাহত থাকলে এ মাসের শেষে প্রবাসী আয়ের পরিমাণ ৩০০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে।
পরিসংখ্যান অনুযায়ী, মার্চ মাসের প্রথম ১৫ দিনে প্রবাসী আয় এসেছে ১৬৬ কোটি ডলার। এরপর ১৯ মার্চে এটি বেড়ে দাঁড়ায় ২২৫ কোটি ডলারে। শুধু ১৯ মার্চেই এসেছে ১৩ কোটি ডলার। ২২ মার্চ পর্যন্ত প্রবাসী আয়ের পরিমাণ ছিল ২৪৩ কোটি ডলার, যা ২৪ মার্চে বেড়ে ২৭০ কোটি ডলারে পৌঁছায়।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর থেকে টানা সাত মাস ধরে প্রতি মাসে ২০০ কোটি ডলারের বেশি পাঠাচ্ছেন প্রবাসীরা। সর্বশেষ ফেব্রুয়ারি মাসে তারা ২৫২ কোটি ৮০ লাখ ডলার পাঠিয়েছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি।
চলতি বছরের জানুয়ারিতেও গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় ৩ শতাংশ বৃদ্ধি পায়। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–মার্চে) প্রবাসীরা দেশে ১ হাজার ৮৪৯ কোটি ডলার পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৪ শতাংশ বেশি।
২০২৩-২৪ অর্থবছরে একই সময়ে প্রবাসী আয় ছিল ১ হাজার ৪৯৩ কোটি ডলার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ