ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শার্প ইন্ডাস্ট্রিজের আর্থিক কার্যক্রম তদন্ত করার সিদ্ধান্ত
ডুয়া নিউজ: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারের সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বস্ত্র খাতে তালিকাভুক্ত শার্প ইন্ডাস্ট্রিজের (পূর্ব নাম আরএন স্পিনিং মিলস লিমিটেড) গত ছয় বছরের আর্থিক কার্যক্রম তদন্তের সিদ্ধান্ত নিয়েছে।
এই লক্ষ্যে বিএসইসি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। আগামী ৬০ দিনের মধ্যে তদন্ত কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা পেয়েছে।
তদন্ত কমিটির সদস্যরা হলেন:
-
মো. শহীদুল ইসলাম, উপ-পরিচালক, বিএসইসি
-
মো. আনোয়ারুল আজিম, সহকারী পরিচালক, বিএসইসি
-
মো. আরিফুল ইসলাম, সহকারী পরিচালক, বিএসইসি
বিএসইসির আদেশ অনুযায়ী, শার্প ইন্ডাস্ট্রিজের গত ছয় বছরের কার্যক্রম পর্যালোচনার মাধ্যমে কোম্পানির প্রকৃত অবস্থা মূল্যায়ন করা হবে, যা সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে সহায়ক হবে।
তদন্ত কমিটিটিসিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর সেকশন ২১ এর অধীনে গঠন করা হয়েছে।
তদন্তের প্রধান লক্ষ্য হলো:
-
২০২০-২০২৪ সালের নিরীক্ষকদের দেওয়া আপত্তি বা বিরূপ মতামত বিশ্লেষণ করা।
-
কোম্পানির চলমান সমস্যাগুলো চিহ্নিত করা।
-
অভ্যন্তরীণ ব্যক্তিরা কোনো অযৌক্তিক সুবিধা পেয়েছে কিনা তা অনুসন্ধান করা।
-
কোম্পানির আর্থিক কার্যক্রমের প্রকৃত চিত্র ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিশদভাবে পরীক্ষা করা।
এই তদন্তের মাধ্যমে শার্প ইন্ডাস্ট্রিজের কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)