ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
জেমিনি সী ফুডের শেয়ার কারসাজিতে ৫ ব্যক্তির জরিমানা
ডুয়া নিউজ: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেমিনি সী ফুড লিমিটেডের শেয়ার কারসাজির অভিযোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পাঁচ ব্যক্তিকে মোট ৩ কোটি ৮৫ লাখ টাকা জরিমানা করেছে।
এই কারসাজিতে নেতৃত্ব দিয়েছেন বিকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ এবাদুল করিম । তার ছেলে-মেয়ে এবং অন্যান্য পারিবারিক সদস্যরাও এতে জড়িত ছিলেন।
বিএসইসি সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৭ মে পর্যন্ত সময়ের মধ্যে তারা জেমিনি সী ফুডের শেয়ার দামটি বেড়ে দেওয়ার জন্য যোগসাজস করেছেন। তদন্ত শেষে সংশ্লিষ্টদের চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে।
জরিমানা করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন- মোহাম্মদ এবাদুল করিমকে ১১ লাখ টাকা, তার মেয়ে রিসানা করিমকে ২ কোটি ১২ লাখ টাকা, তার ছেলে উফাত করিমকে ১ কোটি ৪১ লাখ টাকা, শ্যালক সোহেল আলমকে ১০ লাখ টাকা এবং ফাতেমা সোহেলকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়।
বিএসইসির তথ্যমতে, এই সময়ে জেমিনি সী ফুডের শেয়ার ৩৪১ টাকা ৭০ পয়সা থেকে ৯৩৪ টাকা ৪০ পয়সায় পৌঁছায়, ফলে শেয়ারের দাম ৫৯২ টাকা ৭০ পয়সা বা ১৭৩.৪৬ শতাংশ বৃদ্ধি পায়।
এর আগে মোহাম্মদ এবাদুল করিমকে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার কারসাজির দায়ে বড় অংকের জরিমানা প্রদান করা হয়েছিল। বিকন ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যরাও এই ধরনের কার্যকলাপে যুক্ত থাকায় জরিমানা হয়েছেন।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)