ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বিক্ষোভে উত্তাল তুরস্ক
ডুয়া ডেস্ক : তুরস্কের বৃহত্তম শহর ইস্তানবুলের মেয়র ইকরাম ইমামওলুর গ্রেপ্তার করেছে রিসেফ তৈয়্যব এরদোগান সরকার। এর প্রতিবাদে তার সমর্থকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।
আজ সোমবার (২৪ মার্চ) দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ করেন ইমামওলুর হাজার হাজার সমর্থক।
এর আগে গতকাল রবিবার ইস্তানবুলের একটি আদালত ইমামওলুকে দুর্নীতির মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেয়। তাকে ইস্তানবুলের মারমারা কারাগারে পাঠানো হয়েছে। সমর্থকদের প্রতি বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ইমামওলু।
আদালতের আদেশের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইকরাম ইমামওলু বলেন, “আমরা হাতে হাত রেখে এ আঘাত, আমাদের গণতন্ত্রের ওপর এ কালো দাগ উৎখাত করব। আমি সোজা দাঁড়িয়ে থাকব, মাথানত করব না।”
অপর এক পোস্টে ইস্তাম্বুলের মেয়র বলেন, “তার গ্রেপ্তার সম্পূর্ণভাবে বিচারবহির্ভূতভাবে করা হয়েছে, যা তুরস্কের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা।”
রোববার পঞ্চম রাতের মতো ইস্তানবুল, আঙ্কারা এবং অন্যান্য শহরে বিক্ষোভ করেছেন ইমামওলু সমর্থকরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ।
পাঁচ দিনের এই বিক্ষোভে প্রায় ৭০০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার, তুরস্কের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী সিএইচপি দলের প্রার্থী মনোনয়নের জন্য ভোট অনুষ্ঠিত হয়। সিএইচপি দলের সদস্য ছাড়াও সাধারণ মানুষের জন্য এই ভোট উন্মুক্ত করা হয়। ইকরাম ইমামওলুর নাম প্রস্তাব করা একমাত্র প্রার্থী হিসেবে ভোটে প্রায় ১ কোটি ৫০ লাখ লোক অংশগ্রহণ করেছেন বলে সিএইচপি পক্ষ থেকে জানানো হয়েছে।
সিএইচপি জানিয়েছে, ১৬ লাখ ভোট দলীয় সদস্যরা দিয়েছেন। বাকি ভোটগুলো সাধারণ মানুষের, যারা ইমামওলুর প্রতি তাদের সংহতি জানাতে ভোট দিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি