ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শেয়ার কারসাজিতে এবার শতকোটি টাকার জরিমানা সাকিব ও হিরুর
ডুয়া নিউজ: বিশ্বখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসান ও সরকারি কর্মকর্তা আবুল খায়ের হিরু আবারও অর্থদণ্ডের মুখোমুখি হচ্ছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ ছয় কোম্পানির অনিয়ম ও শেয়ার কারসাজির।
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ছয়টি কোম্পানির তদন্ত শেষে অর্থদণ্ডের সিদ্ধান্ত নিয়েছে। পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি ১২টি বিষয়ে অনুসন্ধান চালিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে, যার ভিত্তিতে বিএসইসি শতকোটি টাকা জরিমানার সিদ্ধান্ত নেয়।
বিএসইসি সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের পর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। জরিমানার অর্থ বেশি হওয়ায় শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে, এমন বিবেচনায় ঈদের পরে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
তদন্তকৃত কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো গ্রিন-সুকুক আল ইসতিসনা, আইএফআইসি গ্র্যান্টেড শ্রীপুর টাউনশিপ, বেস্ট হোল্ডিংস, আল-আমিন কেমিক্যাল, ফরচুন সুজ এবং কোয়েস্ট বিডিসি লিমিটেড।
জরিমানা পেতে যাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো হলো-
১. মো. আবুল খায়ের হিরো - ১১ কোটি ১ লাখ টাকা২. আবুল কালাম মাতবর - ৭ কোটি ২১ লাখ টাকা৩. কাজী সাদিয়া হাসান - ২৫ কোটি ২ লাখ টাকা৪. কনিকা আফরোজ - ১৯ কোটি ১ লাখ টাকা৫. কাজী ফরিদ হাসান - ৩৫ লাখ টাকা৬. কাজী ফুয়াদ হাসান - ৩৫ লাখ টাকা৭. ডিআইটি কো-অপারেটিভ - ৫ কোটি টাকা৮. মোহাম্মদ শামসুল আলম - ৫৭ লাখ ৫০ হাজার টাকা৯. মোহাম্মদ জাহাঙ্গীর আলম - ১ লাখ টাকা১০. সাজিয়া জেসমিন - ৪৯ লাখ টাকা১১. সুলতানা পারভীন - ১১ লাখ টাকা১২. এএএ এগ্রো এন্টারপ্রাইজ - ৭৫ লাখ টাকা১৩. আরবিম টেকনো - ২৩ লাখ টাকা১৪. মো. ফরিদ আহমেদ - ১ লাখ টাকা
এর আগে বিএসইসি সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলস, ফাইন ফুডস ও ফরচুন সুজ লিমিটেডের শেয়ারের দাম কারসাজির অভিযোগে ১২ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৭৯ কোটি ৯২ লাখ টাকা জরিমানা আরোপ করেছে। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান মূলত আবুল খায়ের হিরোর দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত।
জানা গেছে, আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০০২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। তবে বর্তমানে প্রতিষ্ঠানটি লোকসানে রয়েছে। বিএসইসি কোম্পানিটির কার্যক্রম সচল রাখতে কিছু শর্ত আরোপ করেছে। যদিও প্রতিষ্ঠানটি এসএমই প্ল্যাটফর্মে লেনদেনের আগ্রহ প্রকাশ করেছিল, পরবর্তীতে তা তালিকাভুক্ত হয়নি।
২০২২ সালে সাকিব আল হাসান ও তার দুটি সহযোগী প্রতিষ্ঠান আল-আমিন কেমিক্যালের ৪৮ শতাংশ শেয়ার অধিগ্রহণের অনুমতি পায়। ফরিদপুরের কানাইপুরে অবস্থিত এ প্রতিষ্ঠানটি রাসায়নিক সার ও অন্যান্য পণ্য উৎপাদন করে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)