ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ঋণ আদায়ে এস আলম গ্রুপের সম্পত্তি নিলামে তুলছে ইসলামী ব্যাংক
ডুয়া নিউজ: বেসরকারি খাতের বৃহত্তম শরীয়াহ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বকেয়া ঋণ আদায়ের জন্য এস আলম গ্রুপে ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্পত্তি নিলামে বিক্রির নোটিশ দিয়েছে।
ইসলামী ব্যাংক সূত্রে জানা গেছে, রবিবার (২৩ মার্চ) একটি জাতীয় দৈনিকে এই নোটিশ প্রকাশ করা হয়েছে।
ব্যাংকটি জানিয়েছে, ২০ মার্চ পর্যন্ত ইনফিনিটির কাছে মোট পাওনা দাঁড়িয়েছে সুদ ও আসল মিলিয়ে ২ হাজার ৭৩৮ কোটি টাকা। ব্যাংকটি ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজের বন্ধকি ২০১.৭৫ শতক জমি ও ভবন বিক্রি করবে। এই সম্পত্তিগুলো চট্টগ্রামে অবস্থিত।
আগামী ২৭ এপ্রিলের মধ্যে আগ্রহী ক্রেতাদের বিডিংয়ের জন্য আহ্বান করা হয়েছে। বর্তমানে এলসি খুলতে না পারার কারণে ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজের কারখানা বন্ধ রয়েছে।
২০১৯ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের শেয়ার কিনে এর বোর্ডের নিয়ন্ত্রণ গ্রহণ করে। এরপর তারা ব্যাংকটি থেকে প্রায় ৫০ হাজার কোটি টাকার অধিক ঋণ নিয়েছে। বর্তমানে এস আলম গ্রুপের ইসলামী ব্যাংকের প্রায় ৮৩ শতাংশ শেয়ার রয়েছে, যা বাংলাদেশ ব্যাংকের নির্দেশে জব্দকৃত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ