ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজারে ভালো কোম্পানি আনার প্রক্রিয়া সহজ করতে হবে: রূপালী চৌধুরী
ডুয়া নিউজ: বাংলাদেশের অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী হক চৌধুরী বলেছেন, দেশে বহু বহুজাতিক কোম্পানি রয়েছে, যেগুলো এখনও শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়নি। এতে শেয়ারবাজারে ভালো কোম্পানির অভাব দেখা দিচ্ছে। ফলে দেশী-বিদেশী কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আগ্রহী করার জন্য বিনিয়োগের পথকে আরও আকর্ষণীয় করে তুলতে হবে।
তিনি বলেন, কোম্পানি আইন অনুযায়ী, অতালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য তালিকাভুক্ত কোম্পানির তুলনায় বেশিরভাগ শর্ত সহজ করা হয়েছে। আমাদের করপোরেট করের ব্যবধানও ছিল ১৫ শতাংশ। এ কারণে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির আইন পর্যালোচনা করা জরুরি। যদি কোম্পানিগুলোকে তালিকাভুক্ত হওয়ার সুবিধা না দেওয়া হয়, তাহলে তারা আইপিওতে আসবে কেন? বরং তারা ব্যাংক থেকে সহজে ঋণ নিতে আগ্রহী হবে।
রোববার (২৩ মার্চ) পল্টনে অনুষ্ঠিত ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রূপালী হক চৌধুরী বলেন, বন্দরের চার্জসহ অন্যান্য শুল্ক যোগ করার করা উচিত নয়, কারণ এতে ব্যবসা-বাণিজ্যে মূল্যস্ফীতির চাপ বাড়বে। বিএপিএলসি এ ব্যাপারে তীব্র প্রতিবাদ জানিয়েছে। যদি তালিকাভুক্ত হওয়ার পর কোম্পানিগুলো বিশেষ সুবিধা না পায়, তাহলে তারা কেন আইপিওতে আসবে? বরং তারা ব্যাংক থেকে মূলধন সংগ্রহ করতে অগ্রাধিকার দেবে।
তিনি উল্লেখ করেন, আমাদের জিডিপি বিনিয়োগ হার কমে যাচ্ছে। কোভিড-১৯-এর কারণে এসএমই সেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও বড় কোম্পানিগুলো তুলনামূলকভাবে ভালো করছে। ব্যাংকিং খাতের উচিত এসএমইতে আরও বেশি আগ্রহী হওয়া।
তিনি বিনিয়োগ আকর্ষণে অর্থনৈতিক নীতি এবং অবকাঠামোর উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। অন্যান্য দেশের তুলনায় আমাদের লীড টাইম অনেক বেশি এবং আমাদের রাস্তার অবস্থার উন্নতির প্রয়োজন।
সম্পূক শুল্ক এবং ভ্যাট আরোপের প্রসঙ্গে তিনি বলেন, এসব বিষয় ব্যবসার বটমলাইনে নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে রংয়ের মতো পণ্যকে বিলাসী হিসেবে চিহ্নিত করা উচিত নয়, কারণ এগুলো নিরাপত্তার জন্য অত্যাবশ্যক।
বিএসইসি’র জনবল চাওয়ার বিষয়ে তিনি বলেন, বিএসইসি আমাদের অভিভাবক। তাদের সংস্কারমূলক কার্যক্রমে আমরা সমর্থন জানাই। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে এবং যারা এর সাথে জড়িত তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। তবে যা কিছু করতে হবে, তা শেয়াবাজারের সহায়ক হতে হবে।
রূপালী চৌধুরী আরও বলেন, আমাদের দেশকে ভালোবাসা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং মানুষের জীবনমান উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। সমাজে সুশৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে এবং দেশ ও জনগণের জন্য সৎভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, সাধারণ মানুষ ভালো থাকতে চায়, কিন্তু কিছু লোকের কারণে আমরা হতাশায় পড়েছি। সকলকে একসাথে কাজ করতে হবে, এবং দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)