×

ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

আর্থিক দুর্নীতির অভিযোগের বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ

২০২৪ ডিসেম্বর ২০ ১০:৫৫:২৩

আর্থিক দুর্নীতির অভিযোগের বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ

ডুয়া নিউজ: সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে আসা দুর্নীতির কথিত অভিযোগ নিয়ে মুখ খুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ বিষয়ে ওপেন চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি।

ওই পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, পদায়ন, বদলি এবং নানাবিধ আর্থিক দুর্নীতির কথিত অভিযোগ তুলছেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এসব দাবির পক্ষে একটা প্রমাণও তারা উপস্থাপন করতে পারেননি।’

পোস্টে তিনি আরও বলেন, ‘আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমার বিরুদ্ধে আনীত যে কোনো দুর্নীতির অভিযোগ যদি ১ টাকারও প্রমাণসহ উপস্থাপন করা যায়—তা হোক নথি, ভিডিও, অডিও, কিংবা কোনো ব্যক্তি নিজে স্বাক্ষ্য দিয়ে প্রমাণ করেন—তাহলে আমার অনুরোধ থাকবে সেটা আপনারা নির্ভয়ে মামলা করুন।’

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম... বিস্তারিত