ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ঈদে রেমিট্যান্সের জোয়ার: ১৯ দিনে এসেছে ২২৫ কোটি ডলার
ডুয়া ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য উল্লম্ফন দেখা যাচ্ছে, যা সাম্প্রতিক মাসগুলোর সব রেকর্ড অতিক্রম করেছে।
ঈদকে ঘিরে রেমিট্যান্সের প্রবাহ সাধারণত বেড়ে যায়, তবে এবার সেই প্রবাহে বিশেষ জোয়ার লক্ষ্য করা যাচ্ছে। প্রবাসীরা ইতোমধ্যে তাদের পরিবার-পরিজনের কাছে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পাঠিয়েছেন, যা ঈদের আগমুহূর্তে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
মার্চ মাসের প্রথম ১৯ দিনে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈধ পথে প্রবাসীরা দেশে ২২৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৭ হাজার ৬৭৫ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে)।
মার্চের এই ১৯ দিনে গড়ে রেমিট্যান্স এসেছে ১১ কোটি ৮৪ লাখ ডলার বা এক হাজার ৪৫৬ কোটি টাকা। বৃহস্পতিবার ( ২০ মার্চ ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শুধু ১৯ মার্চ এক দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৩ কোটি ২০ লাখ ডলার। মার্চের ১৯ দিনে মোট রেমিট্যান্স এসেছে ২২৫ কোটি ২০ লাখ ডলার।
২০২৪ সালের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১২৬ কোটি ২০ লাখ ডলার। আলোচ্য সময়ের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ ৭৮ দশমিক ৪ শতাংশ বা প্রায় একশ কোটি টাকা বেড়েছে।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স আসে। আর আগস্টে ২২২ কোটি ৪১ লাখ মার্কিন ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, নভেম্বরে ২১৯ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার এবং ডিসেম্বর ২৬৩ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স আসে।
চলতি বছরের জানুয়ারিতে ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার এবং ফেব্রুয়ারিতে ২৫২ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স বৈধ পদে দেশে এসেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ