ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
এবার শিক্ষা মন্ত্রণালয় বন্ধ করে দিচ্ছেন ট্রাম্প
ডুয়া ডেস্ক: এবার যুক্তরাষ্ট্রের ফেডারেল শিক্ষা মন্ত্রণালয় বন্ধ করে দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ মার্চ) এ বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার কথা ট্রাম্পের।
বিশ্লেষকরা উদ্বেগ প্রকাশ করছেন যে, ট্রাম্পের এই ঐতিহাসিক নির্বাহী আদেশ কার্যকর হলে দেশজুড়ে অঙ্গরাজ্য এবং স্থানীয় সরকার, ছাত্র-ছাত্রী ও পরিবারের উপর ব্যাপক চাপ সৃষ্টি হতে পারে। যুক্তরাষ্ট্রের শিক্ষা মন্ত্রণালয় বর্তমানে দেশটির শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা, অনুদান এবং শিক্ষার গুণমানের সমতা নিশ্চিত করে থাকে।
ট্রাম্পের এই নির্বাহী আদেশের ফলে এসব কার্যক্রমের আর কোনো অস্তিত্ব থাকবে না। সংবাদমাধ্যম অ্যাক্সিওসের কাছে আসা হোয়াইট হাউজের এক মেমো অনুসারে- এই নির্বাহী আদেশটি শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমাহনকে ‘শিক্ষা মন্ত্রণালয় বন্ধ করতে এবং শিক্ষাবিষয়ক কর্তৃত্ব রাজ্যগুলোতে ফিরিয়ে দিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে’ নির্দেশ দেবে। একই সঙ্গে ‘আমেরিকানরা যে পরিষেবা, কর্মসূচি এবং সুবিধার ওপর নির্ভর করে থাকে সেগুলোর নিরবচ্ছিন্ন বিতরণ’ নিশ্চিত করারও নির্দেশ দেবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর