ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ভারতের সাথে লড়তে ২৪ ফুটবলারকে বেছে নিলেন কোচ ক্যাবরেরা
ডুয়া ডেস্ক: আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাই পর্বে স্বাগতিক ভারতের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। ভারতের উদ্দেশ্যে ২০ মার্চ সকাল ৯টায় দেশ ছেড়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ২৪ জন খেলোয়াড়।
ভারত ম্যাচের প্রস্তুতি হিসেবে কোচ হাভিয়ের ক্যাবরেরা প্রথমে ৩৮ জনের প্রাথমিক দল ঘোষণা করেন। এরপর ৯ জনকে বাদ দিয়ে ২৮ জনের দল নিয়ে সৌদি আরবের ক্যাম্পে যান। সেই স্কোয়াড থেকে ৪ জন ফুটবলারকে বাদ দিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন ক্যাবরেরা। বুধবার (১৯ মার্চ) রাতে টিম হোটেলে ২৭ জনের একটি ফটোসেশন অনুষ্ঠিত হয় এবং তারা সন্ধ্যায় কিংস অ্যারেনায় অনুশীলন করেন। বাদ পড়েছেন পিয়াস আহমেদ নোভা, তাজ উদ্দিন এবং আরিফ।
সৌদি ক্যাম্পে না থাকলেও স্কোয়াডে রয়েছেন হামজা চৌধুরী, যাকে নিয়ে বিশেষভাবে আশাবাদী দলের সদস্যরা। জামাল ভূঁইয়া, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিনদের মতো তারকা ফুটবলাররাও রয়েছেন।
বিমানবন্দরে দলের ম্যানেজার আমের খান বলেন, “আমাদের কোচিং স্টাফ যে পরিকল্পনা করেছে তার ভিত্তিতে খেলার ধরন নির্ধারণ হবে। তবে এবারের সফরে আমরা আরও বেশি আশাবাদী। হামজা চৌধুরীর উপস্থিতি দলের পরিবেশ বদলে দিয়েছে এবং এটি আমাদের ভালো ফল পেতে সাহায্য করবে।”
বাংলাদেশ দলের ভারত সফরের স্কোয়াড:
হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, মিতুল মার্মা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ, রহমত মিয়া, শাকিল হুসাইন, ইশা ফয়সাল, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, মোহাম্মদ হৃদয়, কাজেম কিরমানি, মো. সোহেল রানা, চন্দন রায়, মুজিবর রহমান, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল