ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ন্যান্সির ফেসবুক পোস্টে ৩২ নম্বরের ভাঙা বাড়ির ছবি, জানালেন নিজের অনুভূতি
ডুয়া ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর গত ফেব্রুয়ারিতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। একসময় ঐতিহাসিক এই বাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
এই ধ্বংসস্তূপের মধ্যেই এক মাস পর সেখানে ছবি তুলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বুধবার (১৯ মার্চ) রাতে সেই ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন তিনি।
ফেসবুকে আপলোড করা ওই ছবির ক্যাপশনে ন্যান্সি লিখেছেন— প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। পরাধীনতার শেকলমুক্ত একটি নতুন বাংলাদেশের সূচনা। আরেক পোস্টে এ সংগীতশিল্পী লিখেছেন— আমি এখন আছি সুখে, আগুন জ্বলুক খুনির দোসরদের বুকে। ঘুমাতে গেলাম।
সম্প্রতি মিডিয়ায় দেওয়া এক সাক্ষাৎকারে এই সংগীতশিল্পী বলেছেন, এবারের ঈদটা আমার জন্য অন্যরকম আনন্দ নিয়ে এসেছে। কারণ শেখ হাসিনামুক্ত বাংলাদেশে আমি নতুনভাবে কাজ করতে পারছি এবং মামলার হয়রানি ছাড়াই চলাফেরা করতে পারছি। তাই এবারের ঈদ আমার জন্য বেশি আনন্দের।
এর আগেও একাধিকবার আওয়ামী লীগ নেতার প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে গিয়েও ছবি তুলতে দেখা গেল তাকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)