ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ছাত্র আন্দোলন নিয়ে যা বললেন দেব
বিনোদন ডেস্ক: নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে টানা আন্দোলনে উত্তাল ভারত। দিল্লির যন্তর-মন্তরে প্রায় এক মাস ধরে শিক্ষার্থীদের আন্দোলনের পর সেই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন শহরে। এমন পরিস্থিতিতে আন্দোলন নিয়ে এবার মুখ খুলেছেন টালিউড অভিনেতা দীপক অধিকারী দেব।
নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দিল্লির যন্তর-মন্তরে অবস্থান করছেন। গত ২০ জুলাই ককরোচ জনতা পার্টির নেতৃত্বে অনুষ্ঠিত শিক্ষার্থীদের সংসদ অভিযানকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সেদিন দিল্লির রাজপথে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেই আন্দোলনের প্রভাব মুম্বাই থেকে অরুণাচল পর্যন্ত বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। ২৪ জুলাই কলকাতাতেও শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
এই ইস্যুতে শুরুতে বলিউডের তারকারা নীরব থাকলেও ২০ জুলাইয়ের পর একে একে অনেকে মুখ খোলেন। তবে টালিউডে নীরবতা ভাঙেন প্রথমে সুপারস্টার জিৎ, যিনি ২৩ জুলাই শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে বক্তব্য দেন। এবার একই বিষয়ে নিজের অবস্থান জানালেন ‘পাগলু’খ্যাত অভিনেতা দীপক অধিকারী দেব।
দেব বলেন, বেশ কিছু দিন ধরেই তিনি লক্ষ্য করছেন, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশের শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন। তার ভাষায়, ‘এ ছাত্রছাত্রীরাই আমাদের দেশের ভবিষ্যৎ। যখন দেশের শিক্ষার্থীরা আওয়াজ তোলে, তখন সেই কথা সমবেদনা ও সহানুভূতির সঙ্গে শোনা দরকার।’
ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে দেব বলেন, তিনি আন্তরিকভাবে সরকার এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছেন, তারা যেন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন, তাদের অভিযোগ ও উদ্বেগ মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত একটি গঠনমূলক ও গ্রহণযোগ্য সমাধানের পথে এগিয়ে যান।
একই সঙ্গে তিনি সবার প্রতি শান্তি, সংযম ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। দেব বলেন, ‘ভারতের সবচেয়ে বড় শক্তি বরাবরই তারুণ্য।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ