ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্ক প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, খুলনা অঞ্চল পরিচালক ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, অনৈতিক বা অসামাজিক কোনো বিষয়ে জামায়াতে ইসলামী কখনো আপস করে না। এ কারণেই গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা সদর উপজেলার ৫ নম্বর শিবপুর ইউনিয়নের গোটাঘাটা মসজিদে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৫ নম্বর শিবপুর ইউনিয়নের সাধারণ জনগণ ও স্থানীয় আলেম-উলামার ব্যানারে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “এমপি সাহেবের বড় ওয়াইফসহ সবাইকে আমরা ডেকে নিয়ে বসে দেখলাম যে, ওই মেয়েটির আবদার— ‘আমি অন্য জায়গায় বিয়ে করব না, আমি যতদিন বাঁচব এমপি সাহেবকে সেবা করে যাবো’। মেয়েটির অগাধ দাবির মুখে তার মা-বাবা বাধ্য হয়ে তাদের বাড়িতে বিয়ের ব্যবস্থা করে।”
তিনি আরও বলেন, “কিন্তু কাজটা হয়েছে অসামাজিক, অনৈতিক। এই অসামাজিক কাজের কারণে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। অনৈতিক বা অসামাজিক ব্যাপারে জামায়াতে ইসলামী কখনো ক্ষমা করে না, কোনো আপোশও করে না।”
গাজী নজরুল ইসলামের ঘটনাকে সাধারণ কোনো ভুল নয় উল্লেখ করে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “তিনি যে পর্যায়ের ব্যক্তি, সেই অবস্থানে থেকে এ ধরনের ভুল করা গ্রহণযোগ্য নয়। অন্য কেউ হলে হয়তো বিষয়টি আমরা কিছুটা সহজভাবে দেখতাম। মসজিদের একজন ইমাম এবং একজন সাধারণ ব্যক্তি একই ভুল করলে ভুলের মাত্রা এক হয় না। ইমাম হওয়ার কারণে তার ভুলের গুরুত্বও বেশি।”
তিনি বলেন, “সে কারণেই তাকে বলা হয়েছে, আপনার মতো ব্যক্তির জন্য এই ভুল মেনে নেওয়া যায় না। অন্যরা করলে হয়তো আমরা মাফ করতাম, কিন্তু আপনার ক্ষেত্রে তা সম্ভব নয়। ফলে তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাঁর এমপি পদও থাকবে না, সেটাও বাতিল হবে।”
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- যেভাবে সহজে অনলাইনে দেখবেন এসএসসি পরীক্ষার ফলাফল
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)