ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯, ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক পরীক্ষায় বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ২৪ জন শিক্ষার্থীকে ডিরেক্টরস অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কারপ্রাপ্তদের হাতে সনদ, মেডেল ও উত্তরীয় তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির। অনুষ্ঠানে ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
জাতীয় সংগীত পরিবেশন এবং পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে স্বাগত বক্তব্য দেন এবং পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন অধ্যাপক ড. আব্দুল মুত্তালিব।
অনুষ্ঠানে বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, একটি পুরস্কার শুধু সনদ বা মেডেল নয়; এটি একজন শিক্ষার্থীর দীর্ঘদিনের শ্রম, অধ্যবসায়, মেধা ও সাফল্যের স্বীকৃতি। এই স্বীকৃতি তাদের ভবিষ্যতে আরও উৎকর্ষ অর্জনে অনুপ্রাণিত করবে।
তিনি বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জনের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটি শুধু ডিগ্রি প্রদানই করে না, শিক্ষার্থীদের দক্ষ ও কর্মমুখী মানবসম্পদ হিসেবে গড়ে তুলতেও কার্যকর অবদান রাখছে।
উপাচার্য আরও বলেন, প্রকৃত শিক্ষার উদ্দেশ্য শুধু সার্টিফিকেট অর্জন নয়; অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করে সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। তিনি ইনস্টিটিউটে আধুনিক গবেষণাগার, উন্নত যন্ত্রপাতি ও যুগোপযোগী ব্যবহারিক প্রশিক্ষণ সম্প্রসারণের পাশাপাশি শিক্ষার্থী ভর্তির হার বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ তৈরির কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, ডিরেক্টরস অ্যাওয়ার্ড শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ, অধ্যবসায় ও মেধার গুরুত্বপূর্ণ স্বীকৃতি। তবে মেধার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং দায়িত্বশীল নেতৃত্বের গুণাবলি অর্জন করাও সমান গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বর্তমান সমাজে আলোকিত, সৎ ও দায়িত্বশীল মানুষের প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি। শিক্ষার্থীদের এমনভাবে নিজেদের গড়ে তুলতে হবে, যাতে তারা শুধু পেশাগত ক্ষেত্রেই নয়, সমাজ ও রাষ্ট্র গঠনের ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখতে পারেন।
প্রো-ভাইস চ্যান্সেলর আরও বলেন, লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্বিত অ্যালামনাই হিসেবে শিল্পখাত ও একাডেমিয়ার মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তুলবেন। কর্মজীবনে প্রতিষ্ঠিত হওয়ার পর নিজেদের প্রতিষ্ঠানের প্রতি দায়িত্ববোধ বজায় রেখে নবীন শিক্ষার্থীদের পেশাগত বিকাশে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।
ডিরেক্টরস অ্যাওয়ার্ড-২০২৬ পেয়েছেন মোট ২৪ জন শিক্ষার্থী। তারা হলেন-
২০২০-২০২১ শিক্ষাবর্ষ:
লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগ - ইফতেখারুল হক নাসিফ, অনিন্দ্য অর্ঘ্য
ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ - তানজীমুল ইসলাম, নাদিয়া আক্তার শুচি
লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং বিভাগ - বিলকিস বানু স্বর্ণা, অনিন্দিতা দে।
২০১৯-২০২০ শিক্ষাবর্ষ:
লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগ - অরুন্ধতী সিনহা রায়, ফাহিম মাহমুদ
ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ - জুনাইদ মোরশেদ অভ্র, সূচনা দাস
লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং বিভাগ - ফারজানা রহমান, মো. ইসমাঈল হোসেন।
২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ:
লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগ - মো. ফাইয়াজ হোসেন, জোবায়ের আহমেদ
ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ - সাবিনা আক্তার, সিলভিয়া ইসলাম সিলভী
লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং বিভাগ - সানজিদা পারভীন রাহী, এনামুল হক।
২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ:
লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগ - রাবেয়া সুলতানা, মুহাইমিন আলম সিয়াম
ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ - শারমিন সুলতানা, পলি রাণী দাস
লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং বিভাগ - নাজিয়া সিদ্দিকা ফারজানা, সামিয়া আক্তার।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- প্রতিষ্ঠান প্রধানদের ভাইভা শুরুর নির্দেশ শিক্ষামন্ত্রীর