ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নতুন চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন এ টি এম আব্দুল বারী ড্যানী। আজ রবিবার (২৬ জুলাই, ২০২৬) তিনি তাঁর নতুন কর্মস্থলে যোগদান করেন।
আজ সকালে প্রথমে নৌপরিবহন মন্ত্রণালয়ে যোগদান শেষে তিনি বাংলামটরের বিআইডব্লিউটিসি’র প্রধান কার্যালয় ‘ফেয়ারলি হাউজে’ পৌঁছান। সেখানে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সংস্থার পরিচালকবৃন্দসহ কর্মকর্তা ও কর্মচারীরা। দায়িত্ব হস্তান্তর করেন বিআইডব্লিউটিসি’র সাবেক অতিরিক্ত দায়িত্বে থাকা চেয়ারম্যান ও নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মো: আবুল ইসলাম।
গত ২৩ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক আদেশে তাঁকে গ্রেড-২ পদমর্যাদায় বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হিসেবে ১ (এক) বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়।
নবাগত চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে ১৯৯২ সালে অনার্স এবং ১৯৯৪ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্য সেন হল ছাত্রদলের সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছিলেন। এছাড়া তিনি জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার হারুলিয়া গ্রামে ১৯৭১ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা মোহাম্মদ ইব্রাহিম তালুকদার এবং মাতা জহুরা বেগম। তাঁর স্ত্রী ফারজানা বাশার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন। তিনি দুই সন্তানের জনক।
দায়িত্ব গ্রহণের পর বিআইডব্লিউটিসির বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে নবাগত চেয়ারম্যান সংস্থার প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনয়ন এবং নৌ-পরিবহন খাতের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়