ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
দিনে ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: অর্থনৈতিক ও সামাজিকভাবে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে কী ধরনের পরিবর্তন প্রয়োজন, তা নিয়ে প্রধানমন্ত্রী সবসময় চিন্তা করেন। ইতোমধ্যে নিজের কাজের মাধ্যমে তিনি একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বুধবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিভিল ডিসকোর্স ন্যাশনালস আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দেশের সামনে এখন অনেক বড় বড় চ্যালেঞ্জ রয়েছে। রাতারাতি সব সমস্যার সমাধান সম্ভব-এমনটি ভাবার সুযোগ নেই। তবে দেশের তরুণেরা তাদের মেধা, সামর্থ্য ও দেশপ্রেম দিয়ে অসম্ভবকে সম্ভব করার সক্ষমতা দেখিয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেসব পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়ন করা গেলে দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে।
মির্জা ফখরুল বলেন, ছাত্র-তরুণদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগ কাজে লাগাতে প্রয়োজন শক্তিশালী নেতৃত্ব ও সুপরিকল্পিত উদ্যোগ। প্রতিবন্ধকতার পাশাপাশি দেশকে এগিয়ে নেওয়ার যথেষ্ট সুযোগও রয়েছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, দেশে শক্ত নেতৃত্বের প্রয়োজন। আমরা বারবার হোঁচট খেয়েছি। বর্তমান প্রধানমন্ত্রী নির্বাসিত জীবন থেকে ফিরে এসে প্রথমেই একটি পরিকল্পনার কথা বলেছিলেন। দেশকে নতুন করে গড়ে তুলতে পরিকল্পনার কোনো বিকল্প নেই। সেই পরিকল্পনা বাস্তবায়নে তিনি ইতোমধ্যেই কাজ শুরু করেছেন। প্রধানমন্ত্রীর আশ্বাসে দেশের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি আশাবাদী বলেও জানান।
বিএনপি মহাসচিব বলেন, এই দেশের তরুণরাই ফ্যাসিবাদকে তাড়িয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। তাই দেশকে নিয়ে তিনি স্বপ্ন দেখেন এবং সেই ভরসার জায়গা হলো তরুণ প্রজন্ম। তাদের হৃদয়ে বাংলাদেশ রয়েছে, আর সেটিই দেশের সবচেয়ে বড় শক্তি। সব বাধা অতিক্রম করে দেশ সামনে এগিয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ তাদের হাতেই। জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সংকটসহ নানা চ্যালেঞ্জ থাকলেও তরুণদের শক্তি, মেধা ও অদম্য আকাঙ্ক্ষা দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা জোগায়।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ অতীতেও বহুবার ধাক্কা খেয়েছে, কিন্তু প্রতিবারই ঘুরে দাঁড়িয়েছে। এবারও দেশ সব বাধা অতিক্রম করে এগিয়ে যাবে বলে তিনি বিশ্বাস করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আশরাফুল হক, বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক গোলাম রহমান, অর্থনীতিবিদ জ্যোতি রহমান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া এবং বাংলাদেশ ডায়ালগের চেয়ারম্যান রুবাইয়াত মান্নান।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- সবজিতে স্বস্তি থাকলেও চাল-চিনি-আটা-দুধের দামে চাপে ক্রেতারা