ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডুয়া নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।
এর আগে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন অধ্যাপক মো. মেহেদী হাসান খান। তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য হিসেবে নিয়োগ পাওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী উপাচার্য অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানকে ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দিয়েছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২৭ জুলাই ২০২৬ থেকে অনধিক ৯০ দিন অথবা নির্বাচিত ডিন দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত যেটি আগে ঘটবে ততদিন তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?